25 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক

কক্সবাজারে রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক

কক্সবাজারে রামু বৌদ্ধ বিহার পরিদর্শনে ৩৪ কূটনীতিক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুর রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ২৪ দেশের ৩৪ কূটনীতিক। বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাদের গাড়িবহর বৌদ্ধ বিহারে পৌঁছালে উৎসুক জনতার ঢল নামে সেখানে। কূটনীতিকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরোসহ বিহারের অসংখ্য ভক্তঅনুরাগী।

এ সময় কূটনীতিক প্রতিনিধি দল সম্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। শেষে বিহারের ধর্মীয় গুরুরা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এর আগে মঙ্গলবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের নেতৃত্বে ট্রেনযোগে কক্সবাজার আসেন দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থার ৩৪ জন কূটনীতিক এ সফরে অংশ নেন।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, রামু বৌদ্ধ মন্দির, প্রাচীন ঐতিহ্যসহ জেলার সৌন্দর্য উপভোগ করাতে ৩৪ কূটনীতিককে কক্সবাজার আনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম থেকে টানেলসহ উন্নয়ন প্রকল্পগুলো দেখে ট্রেনে করে তারা কক্সবাজারে এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের দেখভাল করছেন।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী