20 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মরদেহের সঙ্গে যৌনাচার, চমেক মর্গের পাহারাদার গ্রেপ্তার

মরদেহের সঙ্গে যৌনাচার, চমেক মর্গের পাহারাদার গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মর্গে রাখা মৃত নারী ও শিশুর সঙ্গে যৌনাচারের অভিযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গের পাহারাদার মো. সেলিম (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চমেক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতেশ্বর গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ১২ বছরের এক কিশোরী এবং এপ্রিলে ৩২ বছর বয়সী এক নারীর লাশের সাথে বিকৃত যৌনাচার করে ওই সেলিম। ময়নাতদন্তে ওই দুজনের দেহে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষায় দুজনের যৌনাঙ্গে এক ব্যক্তির শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়।

ডিএনএ পরীক্ষায় লাশের সাথে বিকৃত যৌনাচারের প্রমাণ পাওয়ায় সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কুকর্মের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা হয়েছে।

সিআইডি কর্মকর্তারা জানান, মর্গে রাতে ময়নাতদন্ত হয়না। এজন্য কোন লাশ আসলে রাতে সেখানে রেখে দেয়া হয়। আর ওই সুযোগে সেলিম এ অপকর্ম করেছে। ধারণা করা হচ্ছে এর আগেও সে এ ধরনের বিকৃত যৌনাচার করেছে। তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী