20 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জবি মাইম সোসাইটির নেতৃত্বে হাসান-রকি

জবি মাইম সোসাইটির নেতৃত্বে হাসান-রকি

জবি মাইম সোসাইটির নেতৃত্বে হাসান-রকি

বিএনএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মূকাভিনয়ের সংগঠন মাইম সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাসান আলীকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রকি আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি করা হয়। মাইম সোসাইটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিল্ম এন্ড চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ আহমদ হালিম।

আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নিবির নোমান খান, দপ্তর সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিতু আক্তার ও প্রচার সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

উল্লেখ্য, মূকাভিনয় সংলাপ ছাড়া মুখভঙ্গি এবং দেহের বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে দর্শকের কাছে কোন ঘটনা উপস্থাপন করার এক ধরণের অভিনয়। ২০১৬ সালে বিশ্ব মূকাভিনয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি’, যা বিশ্ববিদ্যালয়ের একটি নিবন্ধিত সংগঠন।

বিএনএনিউজ/সাহিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী