28 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়ানো হচ্ছে

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়ানো হচ্ছে


বিএনএ, ঢাকা: আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সংশ্লিষ্ট সূত্র বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষদিন হলেও এক মাস বাড়িয়ে তা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে এনবিআর।

সূত্র জানায়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না করে নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দেওয়া ব্যবস্থা করতে আরও এক মাস সময় বাড়ানো হতে পারে।

আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।

আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ