24 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১০, ২০২৬
Bnanews24.com
Home » অনশন করে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন

অনশন করে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন


বিএনএ ডেস্ক: বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে নিয়োগপত্র পেয়েছেন, নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর মধ্যে ২০ জন। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য আসার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অনশনরত প্রার্থীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। এমনকি এনএসআইয়ের প্রতিবেদনে কী ধরনের নেতিবাচক তথ্য রয়েছে, সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুই জনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজকেই কাজে যোগদান করবেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ