25 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে নারীকে ছুরিকাঘাতে হত্যা: সাবেক স্বামী গ্রেপ্তার

হাজারীবাগে নারীকে ছুরিকাঘাতে হত্যা: সাবেক স্বামী গ্রেপ্তার

হাজারীবাগে নারীকে ছুরিকাঘাতে হত্যা: সাবেক স্বামী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগের আমলি টাওয়ার গলিতে এ ঘটনা ঘটে।

নিহত জুলেখা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়।

নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে তাকে বিয়ে করেছি। একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি, আমার স্ত্রীকে তার সাবেক স্বামী পেটে ছুরি মেরে হত্যা করেছে।

পুলিশ জানায়, হাজারীবাগে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার পরে স্থানীয়রা নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যায়। এ ঘটনায় সাবেক স্বামী পুলিশের কাছে গ্রেপ্তার রয়েছে।

বিএনএনিউজ /আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর