27 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রীদের যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার

ছাত্রীদের যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার

গ্রেপ্তার-২

বিএনএ, রংপুর :  শিশু ছাত্রীদের যৌন নিপীড়ন ও তাদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন রংপুরের মিঠাপুকুরে অবস্থিত একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার(২৬ ডিসেম্বর) বিকেলে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলার আসামি ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়,বেশ কিছুদিন ধরে ওই প্রধান শিক্ষক  বিদ্যালয় চলাকালীন সময়ে কৌশলে ছাত্রীদেরকে কাছে ডেকে নেন। এরপর নানা অজুহাতে মেয়েদের শরীরে হাত বুলিয়ে দেন। এভাবে তিনি দিনের পর দিন কোমলমতি শিক্ষার্থীদের যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। এক সপ্তাহ ধরে তৃতীয় শ্রেণির ৪/৫ জন ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল না। অভিভাবকরা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাইলে, শিক্ষার্থীরা বিষয়টি খুলে বলে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর একমাত্র আসামি ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩