32 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

বিএনএ,স্পোর্টসডেস্ক : ফেডারেশন কাপের “এ” গ্রুপের খেলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি।রোববার(২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচের ১০ তম মিনিটে এগিয়ে যায় পুলিশ।ডি-বক্সের ভেতর থেকে অসাধারণ শটে শেখ জামালের জালে বল জড়ান পুলিশের মোহাম্মদ স্বাধীন।এই এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পুলিশ।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সমতায় ফেরে ২০১৫ সালে সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা জেতা শেখ জামাল। অধিনায়ক সলোমন কিংয়ের বাড়ানো পাস থেকে পুলিশের জালে লক্ষ্যভেদ করেন জোবে।এর কিছুক্ষণ পরে দ্বিতীয় গোলে দেখা পেত শেখ জামাল দলটি কিন্তু ওতাবেকের শট নেহালের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে যদি না ফিরলে।

৭৭তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন শেখ জামালের আরিফুল ইসলাম।গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ জামালের খেলোয়াড়রা।গোলও পেয়ে যায় দ্রুত।ওতাবেকের ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে বল পেয়ে যান ডি-বক্সে অরক্ষিত থাকা সলোমন কিং। জাল খুঁজে নিতে ভুল করেননি শেখ জামালের গাম্বিয়ান এই ফরোয়ার্ডের।শেষে আর কোন দল গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল।

এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে শেখ রাসেল। শেখ জামাল ও পুলিশের পয়েন্ট ১ করে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল