31 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা

আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা


বিএনএ, গাজীপুর: গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এই অবরোধ। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

আজ সোমবার (২ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় এক হাজার শ্রমিক পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

উল্লেখ্য, রোববারও একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্সে আগুন দেন এবং যানবাহন ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী