31 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বের ৪৮৭ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি

বিশ্বের ৪৮৭ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি

বিশ্বের ৪৮৭ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি

বিএনএ ডেস্ক :  ব্যবহারকারীর ফোন নম্বরসহ একটি হোয়াটসঅ্যাপ ডেটাবেস চুরি হয়েছে। একটি হ্যাকার ফোরামে তা বিক্রিও করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই ডেটাবেসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ইতালি ও ভারতসহ ৮৪টি দেশের ব্যবহারকারীর ফোন নম্বর আছে।

গবেষণাভিত্তিক অনলাইন প্রকাশনা সাইবার নিউজের প্রতিবেদন অনুসারে, চুরি হওয়া ডেটাবেসে ৩২ মিলিয়ন মার্কিন গ্রাহক এবং ১১ দশমিক ৫ মিলিয়ন যুক্তরাজ্যের গ্রাহকের ফোন নম্বর আছে। তবে মিশরীয় ব্যবহারকারীদেরদের সংখ্যা বেশি সেখানে। মিশরের প্রায় ৪৫ মিলিয়ন মানুষের ফোন নম্বর আছে ওই ডেটাবেসে।

হ্যাকাররা আরও দাবি করছে, ৩৫ মিলিয়নেরও বেশি ইতালীয়, প্রায় ১০ মিলিয়ন রুশ এবং ৬ মিলিয়নেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর ফোন নম্বরও এখন তাদের দখলে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে