23 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস

যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস

যুদ্ধবিরতি ছাড়া আটক জিম্মিদের মুক্তি দেবে না হামাস

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া ইসরাইল থেকে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না। আলজাজিরার খবরে বলা হয়, রাশিয়া সফররত সংগঠনটির এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন।

আবু হামিদ নামে হামাসের এক সদস্য রুশ সংবাদ মাধ্যমকে  জানান, আটক ইসরাইলিদের খোঁজ পেতে সময় প্রয়োজন। শত শত মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের গাজায় খুঁজতে আমাদের সময় প্রয়োজন। এর পর তাদের মুক্তি দিতে হবে।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার ৭০০। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

বিএনএ নিউজ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী