23 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

চীন

বিশ্ব ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন লি। সাংহাইতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২০১৩ সালে চীনের রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্থান অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রী হন লি কেকিয়াং। এরপর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। পরে তার স্থলাভিষিক্ত হন লি কিয়াং।

লি কেকিয়াংকে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল। যদিও ২০১২ সালে সেই জায়গায় বেছে নেওয়া হয় শি জিনপিংকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী