32.3 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা

কৃষি মন্ত্রণালয়

ঢাকাঃ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে।

সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। ২৬ অক্টোবর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ