28 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় শিশুর বস্তাবন্দি মরদেহ

চট্টগ্রামে নালায় শিশুর বস্তাবন্দি মরদেহ

চট্টগ্রামে নালায় শিশুর বস্তাবন্দি মরদেহ

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামের জামালখান এলাকায় নালা থেকে মারজান হক বর্ষা (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।সে নগরীর কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

বাবার চাকরির সুবাদে নগরীর জামালখানের একটি বাসায় ভাড়া থাকত। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে বলে জানা গেছে।

নিহত শিশুর স্বজনরা জানান, বর্ষা গত ২৪ অক্টোবর ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। পরে তারা জামালখানের সবগুলো নালা-নর্দমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দি মরদেহ খুঁজে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
মারজান হক বর্ষা

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি