28 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের প্রাণনাশের হুমকি হাস্যকর : ইরান

ট্রাম্পের প্রাণনাশের হুমকি হাস্যকর : ইরান


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের প্রাণনাশের হুমকি রয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মুখপাত্র নাসের কানানি এ অভিযোগগুলোকে ‘হাস্যকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন প্রশাসনে কাজ করা সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে অনুসন্ধান করছে যুক্তরাষ্ট্র।

এ নিয়ে কানানি বলেন, ‘এটি স্পষ্ট যে এই ধরনের দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী কৌশলের একটি অংশ হিসেবে। এসব অভিযোগের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যেগুলো আমাদের প্রতিক্রিয়া দেখানোরও যোগ্য নয়।’

ইরানি মুখপাত্র আরো বলছে, মার্কিন সরকার ফিলিস্তিনে সংঘটিত আন্তর্জাতিক অপরাধে ইসরাইলি শাসকদের সহায়তা করে আসছে। এছাড়া লেবাননে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না। বিশ্ব জনমত মনে করে এই ধরনের মানবিক বিপর্যয়ের জন্য মার্কিন প্রশাসন দায়ী ।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি