28 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


বিএনএ, ফেনী : ফেনীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর টহল দল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এগুলো আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত