29 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » এবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ

এবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ


বিএনএ, ক্রীড়াডেস্ক : শ্রীলংকার পর এবার  পাকিস্তানকে হারাল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৫ রানে থামিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

কক্সবাজারে অনুষ্ঠিত খেলায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। দলের হয়ে ২৪ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করেন সুমাইয়া আক্তার। ৩০ বলে তিন বাউন্ডারিতে ৩১ রান করেন আরবিন। দুই বাউন্ডারিতে ২৪ রান করেন সুবর্ণা। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন রাবেয়া।

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তানের নারী দলটি। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ফের শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দলটি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী