29 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শৈত্যপ্রবাহ থাকবে আরও তিনদিন

শৈত্যপ্রবাহ থাকবে আরও তিনদিন

শৈত্যপ্রবাহ থাকবে আরও তিনদিন

বিএনএ, ঢাকা: দেশের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে অনেক এলাকায় সূর্যের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। শুক্রবার (২৬ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলেও আজ কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী তিন-চার দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী বুধবার (৩১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বৃষ্টির শঙ্কা রয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আগামী তিন-চার দিন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার (৩১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে। বিকেলের পর বৃষ্টি হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি।

তিনি বলেন, দেশের দুই বিভাগ (১৬ জেলা) ও ছয় জেলাসহ মোট ২২ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে।

এদিকে সারাদেশে ঘন কুয়াশা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী