29 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক


বিএনএ, নড়াইল: নড়াইলের চরমল্লিকপুরে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.রাজিব শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে তাকে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটক রাজিব গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লোহাগড়া থানার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রাম হতে রাজিব শেখকে আটক করা হয়। করে। এ সময় তার নিকট থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী