27.9 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নের প্রকৃত পথপ্রদর্শক–প্রতিমন্ত্রী ইন্দিরা

বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নের প্রকৃত পথপ্রদর্শক–প্রতিমন্ত্রী ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রকৃত পথপ্রদর্শক। তিনি সদ্যস্বাধীন দেশে নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। সেখানে বঙ্গমাতার ছিল অসাধারণ ভূমিকা। বঙ্গমাতা নির্যাতিত নারীদের বিয়ের ব্যবস্থা করে, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠার মাধ্যমে মর্যাদাসম্পন্ন আলোকিত জীবন দান করেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) ঢাকায় ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরাকোটা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে যে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন, সেই নারী পুনর্বাসন বোর্ডই আজকের মহিলা বিষয়ক অধিদপ্তর। এই অধিদপ্তর দেশের সকল উপজেলায় নিজস্ব অফিসের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা, সচেতন করা ও সুরক্ষা সেবা প্রদান করছে। এর ফলে নারীরা অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়িত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আজ মহিলা বিষয়ক অধিদপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরকোটার উদ্বোধন করছি। এ অধিদপ্তরে প্রতিদিন অনেক সেবা প্রার্থী আসে। এ প্রজন্মের নারীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  মুজিববর্ষে স্থাপিত জাতির পিতা এবং বঙ্গমাতার ম্যুরালের মাধ্যমে, বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জাতির পিতা এবং বঙ্গমাতার যে মহান অবদান, তা জানতে পারবে। এর মাধ্যমে নারীরা আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষা, চাকরি, রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ উন্নয়নের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ মন্ত্রণালয় এবং দপ্তরসংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

bnanews24, GN

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি