বিএনএ, ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সুপারস্টারদের’ আসর এখন রূপ নিয়েছে চরম নাটকীয়তায়। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর এই লড়াইয়ে আজ রাতে নির্ধারণ হবে ফ্রান্স ও স্পেনের খেলাফরাসি শিবিরের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে – স্পেন শিবিরে মূল আকর্ষণ কিশোর সেনসেশন লামিনে ইয়ামাল
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর এই লড়াইয়ে আজ রাতে নির্ধারণ হবে প্রথম ফাইনালিস্ট। টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ ফ্রান্স এবং দুর্দান্ত ছন্দে থাকা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির এই ধ্রুপদী লড়াই। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে বিদায় করে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স, অন্যদিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
বিএনএ/ ওজি
![]()

