33 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনএ,ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টাবলেন– সচিবালয়ে কেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া, আগুনের ঘটনায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার তদন্তে একাধিক কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটিই আগুনের প্রকৃত কারণ উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। পরে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট