28 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫ সেনা কর্মকর্তা

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫ সেনা কর্মকর্তা


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান এলাকায় পাঁচজন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

রোববার (২৫ ডিসেম্বর) বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডেইলি ডনের।

খবরে বলা হয়, বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষও।

পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন আহত হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি