27 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক ‍নিহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক ‍নিহত


বিএনএ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৮) নিহত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফজলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, রোববার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেল লাইনে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেল লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তার বয়স আনুমানিক ৩৮ বছর। মরদেহ উদ্ধার করার জন্য নরসিংদী রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে জানান তিনি।

বিএনএ/ রুকন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩