32 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী

কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে উঠলো চট্টগ্রাম আবাহনী। শুক্রবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।

খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিলো না চট্টগ্রাম আবাহনী। বেশ কয়েকটি আক্রমণ ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়। ২১তম মিনিটে সতীর্থের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়েছিলেন দিলশাদ ভাসিয়েভ। কিন্তু রহমতগঞ্জের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তাজিকিস্তানের ফরোয়ার্ড।

২৬তম মিনিটে মানাফের কম গতির শট গোলরক্ষকের গ্লাভসে কমা হয়। তবে এর ১০ মিনিট পর কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সোহেল রানার ক্রস ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন প্লেসিং শটে জাল খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেললেও লাভ হয়নি রহমতগঞ্জের। উল্টো ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু রানার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন দিদিয়ের। বাকি সময় কোনো দলই আহামরি কোনো আক্রমণ শানাতে পারেনি।

সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল