29 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবা পাচার মামলায় ২ রোহিঙ্গার মৃত্যুদণ্ড

ইয়াবা পাচার মামলায় ২ রোহিঙ্গার মৃত্যুদণ্ড


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ২ জন হলো, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন হলো- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। এব্যাপারে রামু থানায় ডিবির ওই সময়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তিতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই অভিযোগ পত্রের পরিপ্রেক্ষিতে আদালত বিচারকার্যক্রম শুরু করেনে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

পিপি বলেন, বিচারকার্য চলাকালীন ৫ জনই নানাভাবে জমিন প্রাপ্ত হয়। এরপর থেকে ৪ জন পালাতক ছিল। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর ৪ জন উপস্থিত ছিল না।

এইচএম ফরিদুল আলম শাহীন

Loading


শিরোনাম বিএনএ