20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক ঘটনায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো, ২ বছর বয়সী মো. ওয়াসিম এবং ৬ বছর বয়সী নাজমা।

নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, বিকেল ৫ টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের দক্ষিণ মসজিদ পাড়ায় একা খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায় ওই এলাকার মো. নুরুল আমিনের ২ বছর বয়সী পুত্র মো. ওয়াসিম। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু নাজমা ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিমের কন্যা।

প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পৃথক ঘটনায় বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় এই দুজন শিশু। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী