28 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আহত আরও ২ শিক্ষার্থীর মৃত্যু

আহত আরও ২ শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে  আহত আরও ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাইন উদ্দিন মৃত্যুবরণ করেণ।

নিহত ইমতিয়াজ (২০) হলেন  রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ও মাইন উদ্দিন (২৪)মাদ্রাসা শিক্ষার্থী ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া দুই জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নিহত ইমতিয়াজের পিতা মো. নওশের গণমাধ্যমকে জানান, আমার ছেলে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ’র শিক্ষার্থী ছিল। গত ১৯শে জুলাই খাবার খেয়ে বাইরে বের হলে রামপুরা বনশ্রী এলাকায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২২ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর চারটার দিকে আইসিউতে আমার ছেলের মৃত্যু হয়।

অন্যদিকে নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাইন উদ্দিনের পিতা মো. কামরুল ইসলাম বলেন, আমার ছেলে মাদ্রাসার শিক্ষার্থী। গত ২১শে জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়।পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি