31 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » মুম্বাই হামলার মূল হোতা গ্রেপ্তার

মুম্বাই হামলার মূল হোতা গ্রেপ্তার


বিএনএ,বিশ্বডেস্কঃ ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত সাজিদ মীর নামে লস্কর ই তৈবার জঙ্গিকে গ্রেপ্তার করল পাকিস্তান। আন্তর্জাতিক মহলের চাপে পড়েই শেষপর্যন্ত সাজিদকে গ্রেপ্তার করলো পাকিস্তান।

সাজিদ মীরকে বলা হতো মুম্বাই হামলার মূল হোতা। তদন্তে উঠে এসেছে ২০০৮ সালে মুম্বাই হামলার ২০০৫ সালে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিস সাজিদ মীর।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাজিদ মীর যে মারা গেছে তা প্রমাণ চাইছিল পশ্চিমা দেশগুলো। তাতেই চাপ বেড়ে যায় পকিস্তানের।

পাকিস্তানের কাউন্টার টেররিস্ট ডিপার্টমেন্ট যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপের কেসগুলির তদন্ত করে তারাও সাজিদের শাস্তির কথা আগে স্বীকার করেনি। কিন্তু আন্তর্জাতিক মহলের চাপে পড়েই শেষপর্যন্ত সাজিদকে গ্রেপ্তার করলো পাকিস্তান।

প্রসঙ্গত, ২০০৮ সালে বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলা চালায় ১০ পাক জঙ্গি। গত এক দশক ধরে তাকে হাতে তুলে দেয়ার দাবি করছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলের নাগরিক সহ মো়ট ১৬৬ জনের মৃত্যু হয় ওই হামলায়। মার্কিন যুক্তরাষ্ট্র সাজিদ মীরের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। জঙ্গি কার্যকলাপে টাকা জোগানোর জন্য সম্প্রতি তার ১৫ বছরের জেল হয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের