20 C
আবহাওয়া
৪:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেয়েছে ‘মা’- ‘আদিম’

মুক্তি পেয়েছে ‘মা’- ‘আদিম’

মুক্তি পেয়েছে ‘মা’- ‘আদিম’

বিএনএ, বিনোদন ডেস্ক: এক মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই ঢাকাই সিনেমা। শুক্রবার (২৬ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন কোনো ঢাকাই সিনেমা। একটি অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’, অন্যটি যুবরাজ শামীমের ‘আদিম’। তিনটি করে হলে প্রদর্শিত হচ্ছে দুটো সিনেমাই।

এর মধ্যে ‘মা’ দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)। আর ‘আদিম’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)। এ দুটো সিনেমার প্রতিদিন ৯টি করে শো প্রদর্শিত হবে।

‘মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

টঙ্গীর একটি বস্তিতে নির্মিত হয়েছে ‘আদিম’। গল্পটাও আবর্তিত হয়েছে ওই বস্তিকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন- বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান ‘রসায়ন’-এর ব্যানারে গণঅর্থায়নে নির্মিত হয়েছে সিনেমাটি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী