20 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ক্রিস্টাল মেথ আইসসহ পাচারকারি আটক

টেকনাফে ক্রিস্টাল মেথ আইসসহ পাচারকারি আটক

নাফনদী থেকে ক্রিস্টাল মেথ আইসসহ পাচারকারি আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার (২৬ মার্চ) ভোররাত ৩ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন নাফ নদীর বরইতলী পয়েন্টে এ অভিযান চালানো হয়েছে।

আটক মাহমুদ উল্লাহ (৪২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়াস্থ বরইতলী এলাকার নুরুল আলমের ছেলে।

লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, ভোররাতে টেকনাফে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন বরইতলী পয়েন্ট দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কাঠের নৌকা চালিয়ে এক ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে আসতে দেখে। নৌকাটি নদীর কিনারার কাছাকাছি পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকায় থাকাটি লোকটি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে।

এসময় আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, নৌকাটিতে মাছ ধরার জালের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এছাড়া নৌকাটি তল্লাশী করে পাওয়া গেছে, ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল।

বিজিবির এ কর্মকর্তা জানান, অভিযানে মাদক ছাড়া উদ্ধার করা অন্য মালামালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী