29 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ৪৬ নিহত

সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ৪৬ নিহত


বিএনএ বিশ্বডেস্ক : সুদানে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে  ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। ২০২৩ সাল থেকেই দেশটিতে প্যারামিলিটারি র ্যাপিড ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে লড়াই করছে সামরিক বাহিনী। তবে ওই সামরিক প্লেনটি বিধ্বস্তের ঘটনায় আরএসএফ দায়ী কি না তা এখনও নিশ্চিত নয়।

খার্তুমের আঞ্চলিক সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু