31 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইটালিতে নৌকাডুবে ৫৮ অভিবাসীর মৃত্যু

ইটালিতে নৌকাডুবে ৫৮ অভিবাসীর মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ইটালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকা ডুবে অন্তত ৫৮ জন অভিবাসী মারা গেছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ইটালির উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে প্রায় ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে।

জানা গেছে, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি নৌকাটি ইটালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়।

প্রায় ১৫০ অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় পাথরে গুতো খেয়ে নৌকাটি দুভাগ হয়ে যায়।

কাছের একটি পর্যটন শহরের বিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আফ্রিকা থেকে প্রতি বছর অনেক লোক অবৈধভাবে সাগর পথে ইটালিতে ঢোকে।

স্থানীয় একজন কর্মকর্তা বলেন, নৌকাটি তিন-চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে রওয়ানা হয়।

স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, নৌকার যাত্রীরা সোমালিয়া,ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক।

সংবাদ সংস্থাটি জানায় উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি তীরের পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের