20 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার

চিনির দাম বৃদ্ধি

বিএনএ, ঢাকা : চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাসের ক্ষেত্রে হ্রাসকৃত শুল্ক সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং ৩০ মে পর্যন্ত তা বলবৎ থাকবে।

বর্তমানে প্রতি টন পরিশোধিত চিনির আমদানি শুল্ক রয়েছে ৬ হাজার টাকা, অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা। এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। সেই শুল্ক হার ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, আমদানি শুল্ক প্রত্যাহার ও নিয়ন্ত্রক শুল্ক কমানোর পর অপরিশোধিত ও পরিশোধিত চিনির সামগ্রিক আমদানি খরচ টনপ্রতি যথাক্রমে সাড়ে ৬ হাজার টাকা ও ৯ হাজার টাকা কমবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী