17 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » আজও বায়ুদূষণে ঢাকা শীর্ষে

আজও বায়ুদূষণে ঢাকা শীর্ষে


বিএনএ, ঢাকা:বিশ্বে বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে  ঢাকা। সোমবার (২৬ জানুয়ারি) বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী,  সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

সোমবার সকাল ৭টায় ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৬, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টায় ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৭৩।

এদিকে, ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১৮৯।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৭৩ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ