20 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছেৃ দুদক

ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছেৃ দুদক

ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুদক

বিএনএ, ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে। রোববার (২৬ জানুয়ারি) এক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের তিন সদস্যের একটি দল নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে।

অভিযান শেষে সংস্থাটির সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান চালানো হয়েছে। ২০১৮ সালে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনা হয়। এর মধ্যে এক লাখ ৫০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হয়।

তিনি বলেন, ইসি তিন জায়গায় এসব সংরক্ষণ করে। আঞ্চলিক ১০টি কার্যালয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও নির্বাচন কমিশনে এসব ইভিএম সংরক্ষণ করা হয়। র‍্যানডম ভিত্তিতে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন আমরা পরীক্ষা করে দেখি। একটি অচল এবং বাকিগুলো ঠিক আছে।

তিনি আরও বলেন, ইসিতে ৬১৮টি, ৮৬ হাজার বিএমটিএফ ও আঞলিক অফিস ৬২ হাজার মেশিন সংরক্ষণ করেছে। নিম্নমানের মেশিন কেনার বিষয়ে আমরা কিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিক্যুইজিশন দিয়েছি। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব।

দুদকের সহকারী পরিচালক আরও বলেন, অনিয়মগুলো খতিয়ে দেখার বিষয়টি রেকর্ডপ্রাপ্তি সাপেক্ষে বলতে পারব। কমিশন বলেছে, তথ্য-উপাত্ত সরবরাহ করবে। এজন্য আইটি এক্সপার্ট প্রয়োজন হলে নিয়োজিত করব। আমরা যান্ত্রিক ত্রুটি পেয়েছি একটি মেশিনে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী