34 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে শিশুর মৃত্যু

ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে শিশুর মৃত্যু

ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে শিশুর মৃত্যু-প্রতীকি ছবি

বিএনএ,ঢাকা: রাজধানীর লালবাগে ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে মোহাম্মদ কায়েস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা লিটন জানান, তার নাতি কায়েস বিকেলে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কায়েসের বাবার নাম মো. দেলোয়ার হোসেন। সে রহমতুল্লাহ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। লালবাগের নবাবগঞ্জের বড় মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো কায়েস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্ত জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন