25 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ৪ জানুয়ারি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

৪ জানুয়ারি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

৪ জানুয়ারি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

বিএনএ, ঢাকা: ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দু’দিন আগে বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি বিকেল ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিত করবেন।

সংশ্লিষ্ট কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিত নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ইসি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় আড়াইশ বিদেশি এবং স্থানীয় ২০ সহস্রাধিক পর্যবেক্ষকের আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। বিদেশিদের পর্যবেক্ষকদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে অনুমোদিত পর্যবেক্ষকরা ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।

সবশেষ ১৮ ডিসেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ আমাদের নির্বাচন সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। আমাদের ডোনার কান্ট্রিগুলো দেখতে চাচ্ছে নির্বাচন। সেটা চাপ বলেন বা এটা সেন্সেটাইজেশন বলেন, তারা যে দৌড়ঝাপ করছে আমরা দেখেছি। ফলে সরকারও বারবার বলেছে যে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে। আমাদের তরফ থেকেও আমরা বলেছি যে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী