29 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বড়দিন পালিত

বান্দরবানে বড়দিন পালিত


বিএনএ, বান্দরবান : জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকে  এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মেতে ওঠেন নানা উৎসবে।

আয়োজকরা জানান, ২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতিমা রানী ক্যাথলিক গীর্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে। এসময় খ্রিষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান।

সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হয় যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানে, এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন ও এসময় প্রার্থনা প্রদান করেন বান্দরবান ফাতিমা রানী ক্যাথলিক গীর্জার পাল-পুরোহিত ফাদার বিনয় সেবাস্টিয়ান গোমেজ সিএসসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর