30 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সুগন্ধায় লঞ্চে আগুন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

সুগন্ধায় লঞ্চে আগুন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

সুগন্ধায় লঞ্চে আগুন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

বিএনএ ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া সংবাদ মাধ্যমকে, লঞ্চে আগুন লাগার পর  জীবন বাঁচাতে অনেকে নদীতে লাফ দেন। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে ফিরলেও বেশকিছু যাত্রী  নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

এদিকে,নিখোঁজদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মরদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।

উল্লেখ্য,  শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে যাত্রীবাহী  লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী