20 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিএনএ, চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর চট্টগ্রামের ১৬টি আসনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। এ লক্ষ্যে তৈরি করা হচ্ছে ৪৫ হাজার প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের তালিকা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ১৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ২১ থানা এবং উপজেলা নির্বাচন অফিসারের অধীনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে।

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা। বাকিদের বিকল্প হিসেবে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী- সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা; সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক; সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক–বিমার প্রথম শ্রেণীর কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। একই প্রতিষ্ঠানের নিচের পদমর্যাদার কর্মকর্তারা সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ চলছে। ২০২২টি ভোটকেন্দ্রে ১৩ হাজার ৭৪১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী