18 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বুবলীর সংবাদ সম্মেলন কবে?

বুবলীর সংবাদ সম্মেলন কবে?

বুবলি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা শবনম বুবলী। সম্প্রতি তার জন্মদিনে শাকিব খান ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন বলে তিনি সংবাদ মাধ্যমে জানান। কিন্তু পরে শাকিব খান জানান- তিনি বুবলীকে নাকফুল দেননি। এমনকি তার সঙ্গে যোগাযোগও নেই।

এরপর গণমাধ্যমে কথা বলেন বুবলী। দেন সংবাদ সম্মেলনের ঘোষণা। যদিও এর দিন-ক্ষণ জানাননি তিনি।

এর আগেও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত করেননি এই নায়িকা। এবারও দেখা দিয়েছেন সংশয়। বিষয়টি জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপ করে জানা যায় তারাও এ বিষয়ে কিছুই জানেন না।

এর আগে বুবলী গণমাধ্যমে বলেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনো তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কি হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

শাকিব খান ইস্যুতে আর চুপ থাকতে চান না জানিয়ে বুবলী বলেন, ‘নিজের সম্মানের কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত কথা বলতে চাই।’

বুবলি আরও বলেন, ‘যা হচ্ছে তার তো একটা বিহিত দরকার। এভাবে আর কত?’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী