28 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৭ জন, বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন ও খুলনা বিভাগে ৩৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ