31 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আহাদুল ইসলাম বিজয় (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে বিজয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিজয় উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর খায়ের আহমদ ডাক্তার বাড়ির হামিদুল হকের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল জব্বার জানান, বিজয়ের মা ঘরে ছিলেন না। তিনি বিকেল সোয়া ৪টার দিকে বাড়িতে এসে রান্নাঘরে বিজয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিজয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী