29 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কাবা শরীফের গিলাফ বদল হবে শনিবার

কাবা শরীফের গিলাফ বদল হবে শনিবার

কাবা শরীফের গিলাফ বদল হবে শনিবার

বিএনএ ডেস্ক: পবিত্র কাবা শরীফের গিলাফ বদলানো হবে আগামী শনিবার। পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হবে আল্লাহর ঘর।

শনিবার আরবি নতুন বছর শুরু হবে। আর নববর্ষের দিন বদলানো হবে গিলাফ। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুলরহমান আল-সুদাইসের অধীনে ১৬৬ জন কারিগর বাৎসরিক এ কাজটিতে অংশ নেবেন।

এদিকে কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন শিল্পী ও কর্মচারি আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে।

এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন। যেটি ১৬ মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়।

এদিকে কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে ৬৭০ কেজি কাঁচা সিল্ক দিয়ে। এগুলোতে কালো রঙ করা হয়েছে। তাছাড়া গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনালী রঙের সুতা এবং ১০০ কেজি রুপালী রঙের সুতা ব্যবহার করা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি