28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

মন্ত্রিসভার সদস্যসহ সকলকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে যথাযথ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, তিনটি ক্যাটাগরি তৈরি করে টাকা খরচের সীমা বেঁধে দেয়া হয়েছে। শিগগিরই দরকার নাই এমন সব জিনিসপত্র ক্রয় না করতে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোকে ৩টি ভাগে ভাগ করা হবে।

১. ক্যাটাগরির প্রকল্পে পুরো টাকা খরচ করা হবে ২. ক্যাটাগরিতে ৭৫ শতাংশ খরচ করা যাবে ৩. ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।

এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণও আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি