28 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনসিসির নোবিপ্রবি প্লাটুনের সিইউও মামুন

বিএনসিসির নোবিপ্রবি প্লাটুনের সিইউও মামুন


বিএনএ, নোবিপ্রবি: বিএনসিসির সর্বোচ্চ পদ সিইউও পদে পদান্নিত হলেন ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার(২৫ জুলাই) ময়নামতি রেজিমেন্টে সিইউও ব্যাজ পরিধান করিয়ে তাকে উক্ত পদে পদান্নিত করেন রেজিমেন্ট অ্যাডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলাইমান তালুকদার এবং রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মো. কামরুল ইসলাম। সাব্বির বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের ডি কোম্পানির সিইউও হয়েছেন। আবদুল্লাহ আল মামুন নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও আব্দুল্লাহ আল মামুন সাব্বির বলেন, আমি বিএনসিসির সর্বোচ্চ পদ পাওয়ার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে। ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা,শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি