34 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা প্রত্যাবাসন: কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল

রোহিঙ্গা প্রত্যাবাসন: কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল

রোহিঙ্গা প্রত্যাবাসন: কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল

বিএনএ, কক্সবাজার: পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৫ মে) সকালে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। কক্সবাজার থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, মিয়ানমারের প্রতিনিধি দলটি ১৪ সদস্যের। তারা মূলত কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

আলোচনা শেষে আজ বিকেলেই প্রতিনিধিদ লটির মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে মে মাস (চলতি) নাগাদ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়েছিল। কুনমিং বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল ৫ মে রাখাইন ঘুরে আসে।

এর এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে মিয়ানমারের প্রতিনিধিদলের সফরটি পিছিয়ে যায়। এখন তারা সে পূর্বনির্ধারিত সফরে এল দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাল ২৬ মে ঢাকা সফরে আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। তার তিনদিনের ঢাকা সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা