26.8 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - জুন ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জব্বারের বলীখেলা আজ

চট্টগ্রামে জব্বারের বলীখেলা আজ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৈশাখী মেলায় জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। । বাইরে থেকে দেখলে এটি অনেকটা কুস্তির মতো মনে হলে চট্টগ্রামের মানুষের কাছে এটি ইতিহাস, সংস্কৃতি ও প্রতিরোধের এক জীবন্ত প্রতীক।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় লালদীঘি ময়দানে শুরু হবে এবারের বলীখেলা।

আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০৮ জন বলী এবারের আসরে অংশ নিচ্ছেন। দিনশেষে তাদের মধ্য থেকেই একজনের মাথায় উঠবে শ্রেষ্ঠ বলীর মুকুট।

গত বছরের চ্যাম্পিয়ন কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ এবারও অংশ নিচ্ছেন। একই সঙ্গে গতবারের রানারআপ মো. রাশেদ ওরফে রাশেদ বলীর অংশগ্রহণ ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

১৮৯০-এর দশকের শেষ দিকে এবং আনুষ্ঠানিকভাবে ১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী চেতনা থেকে এই বলীখেলার সূচনা করেন। স্থানীয় তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করতে শুরু হওয়া সেই আয়োজন সময়ের প্রবাহে এখন চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ