18 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

ইধিকা

বিনোদন ডেস্ক: ফের বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘সিকান্দার’ নামক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে ‘সিকান্দার’। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘কবি’ নামক দুটি বাংলাদেশি সিনামায় অভিনয় করেছেন ইধিকা। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমায় প্রথম অভিনয় করে বেশ আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘সিকান্দার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে।

‘সিকান্দার’ সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এটির পরিচালক তানিম রহমান অংশু। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মার্চ থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী